logo
ads

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশকাল: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এ.এম
ভোট দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে ভোটকেন্দ্রে পৌঁছান প্রধান উপদেষ্টা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ